BANGLADESH NEWS

WORLD TOP NEWS

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম ব‍্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন।


 মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ভোটের লাইভ আপডেট

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবারই সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে। আগাম ভোটও পড়েছে রেকর্ড সংখ্যক। কে জয়ী হচ্ছেন, চূড়ান্ত ফল পেতে কয়েক দিন সময় লেগে যেতে পারে বলে আভাস নির্বাচন সংশ্লিষ্টদের।মার্কিন নাগরিকদের পাশাপাশি নির্বাচনের ফল নিয়ে আগ্রহ বিশ্বজুড়ে। ইতোমধ্যেই বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষে হয়েছে, চলছে গণনা।


 

বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) সকাল সোয়া ১০টা পর্যন্ত পাওয়া ফলাফলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩০ এবং ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৭৯ ইলেক্টোরাল ভোট। খবর এপির।ম্যাসাচুসেটসে কমলার বাজিমাত


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয়লাভ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এছাড়াও ইলিনয়, নিউ জার্সি, মেরিল্যান্ড, রোড আইল্যান্ড, ডেলাওয়ার ও কানেটিকাট-এ জয়ী ঘোষণা করা হয়েছে তাকে। খবর এপির। টেক্সাসে জয় পেলেন ট্রাম্প


যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেখানে ৪০টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন তিনি। খবর এপির।কেন্টাকি-ইন্ডিয়ানায় জয় পেলেন ট্রাম্প


যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম ব‍্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ফলাফল আসাও শুরু হয়েছে। এ পর্যন্ত ফলাফলে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। কেন্টাকি-ইন্ডিয়ানায়ও জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

No comments:

TOP NEWS

Powered by Blogger.