BANGLADESH NEWS

WORLD TOP NEWS

ইসরায়েলের হামলার কয়েক ঘণ্টা আগেই টের পেয়েছিলো ইরান

 ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি ইসরায়েলের হামলার বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন ইসরায়েলের হামলাকে ‘অতিরঞ্জিত কিংবা কমিয়ে’ দেখা ঠিক হবে না। তিনি তাৎক্ষণিক কোন প্রতিশোধ বা পাল্টা পদক্ষেপের কথাও বলেননি।


ইসরায়েল বলছে ইরানের করা হামলার জবাব দিতে তারা দেশটির বিভিন্ন অঞ্চলের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। গত পহেলা অক্টোবর ইরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রায়রোববার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন সিস্টেম বিকল করে দিয়েছে। তিনি বলেন হামলায় ইরানের প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র বানানোর সক্ষমতার মারাত্মক ক্ষতি হয়েছে।


“সরকারকে (ইরানের) অবশ্যই একটি সহজ নীতি অনুধাবন করতে হবে: যেই আমাদের আঘাত করবে, আমরা তাকে আঘাত করবো”। দুশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিলো।

পশ্চিমা দেশগুলো ইসরায়েলের ওই হামলার পাল্টা কোন পদক্ষেপ না নেয়ার জন্য ইরানের প্রতি আহবান জানিয়েছে। তাদের আশংকা পাল্টাপাল্টি হামলার যে চক্র তা ওই অঞ্চলকে একটি সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

অন্যদিকে তেল আবিবে একটি সামরিক ঘাঁটির কাছে একটি ট্রাক বাসকে আঘাত করলে একজন নিহত ও ত্রিশ জন আহত হয়। তবে কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘সন্দেহভাজন সন্ত্রাসী হামলা’ মনে করছে।


No comments:

TOP NEWS

Powered by Blogger.